প্রিন্ট এর তারিখঃ Aug 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
নান্দাইলের সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা

মফিজ উদ্দিন তালুকদার (ময়মনসিংহ):
ময়মনসিংহ রেজিস্ট্রেশন পরিবারের উদ্যোগে নান্দাইল উপজেলার সাব-রেজিস্ট্রার শেখ আবদুস সামাদ আজাদের প্রেষণে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৩শে আগষ্ট (রবিবার) সন্ধ্যায় জেলা রেজিস্ট্রার অফিসের সম্মেলন কক্ষে এক আবেগঘন ও আড়ম্বরপূর্ণ পরিবেশে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহার সভাপতিত্বে এবং ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সাব-রেজিস্ট্রারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কর্মকর্তা শেখ আবদুস সামাদ আজাদের দীর্ঘ কর্মময় জীবনের নানা অর্জন ও অবদান তুলে ধরে একটি ভাবগাম্ভীর্যপূর্ণ ‘মানপত্র’ পাঠ করা হয়। বক্তব্যে সহকর্মীরা তাঁর সুসংগঠিত নেতৃত্ব, দূরদর্শিতা, কর্মদক্ষতা ও অমায়িক ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা বলেন, "কর্মক্ষেত্রে শেখ আবদুস সামাদ আজাদের সৃজনশীল অবদান এবং আন্তরিকতা সহকর্মীদের জন্য সব সময় অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর এই কর্মপ্রচেষ্টা আমাদের রেজিস্ট্রেশন পরিবারকে নতুন পথ দেখাবে।"
পরে ময়মনসিংহ রেজিস্ট্রেশন পরিবারের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুল, বিশেষ সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্টের প্রিয় মূখ অবসর প্রাপ্ত আইআরও শ্রী নারায়ন চন্দ্র, সাব-রেজিস্ট্রার এস. এম. শফিউল বারী( মুক্তাগাছা) , রাফায়েল ফাতেমী (ফুলবাড়ীয়া), মোঃ ওমর ফারুক (ত্রিশাল), আনোয়ারুল হাসান (ভালুকা), নাফিসা নাওয়ার (গফরগাঁও), স্বপ্না বিশ্বাস (কান্দিপাড়া), কামরুজ্জামান কবির (ঈশ্বরগঞ্জ), মোঃ রফিকুল ইসলাম (গৌরীপুর), মোঃ রহমত উল্লাহ লতিফ (তারাকান্দা), শেখ নাছিমুল আরিফ (ফুলপুর), গোলাম সারোয়ার (হালুয়াঘাট), আজমেরী নির্ঝর (ধোবাউড়া) এবং এম নাফিয বিন যামান (দক্ষিণ গফরগাঁও )।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নীল বাংলাদেশ